ইনসাফের নামে চলল নৃশংস অত্যাচার । প্রকাশ্যে এল কামারহাটি ক্লাবের অত্যাচারের ভিডিও (যার সত্যতা যাচাই করেনি নিউজ টাইম) । সোমবার প্রকাশ পাওয়া সেই ভিডিওতে দেখা যায় হাত পা ধরে রেখে যুবতীকে বেধড়ক মারধরের ছবি প্রকাশ্যে এল । এই ছবি পোষ্ট করে অভিযোগ তোলেন সুকান্ত মজুমদার ।
কামারহাটির তালতলা স্পোর্টিং ক্লাবে এক যুবতীকে ব্যাপক মারধর করার ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল । অভিযোগ ওঠে ঘটনার মূল চক্রী জয়ন্ত সিং । সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোষ্ট করে অভিযোগ করেন সুকান্ত মজুমদার । ইনসাফ সভার নামে যুবতীর উপর চলল নৃশংস অত্যাচার । চ্যাংদোলা করে তুলে ধরে চলল একের পর এক লাঠির বাড়ি । সূত্রের খবর, ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ ভিডিওর উপর ভিত্তি করেই তদন্তে নেমেছে । তবে সংশ্লিষ্ট ভিডিওটি বেশ পুরনো বলেই মনে করা হচ্ছে ।

এই ঘটনায় বিজেপির দাবি ভিডিওতে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা সকলেই তৃণমূল সমর্থক সহ জয়ন্ত সিংয়ের লোক । ইতিমধ্যেই এই ঘটনায় সরব হয়েছে জাতীয় মহিলা কমিশন । বাংলার প্রশাসনের কাছে ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন । পাশাপাশি জানা যায়, ভাইরাল ভিডিয়ো দেখে তদন্তে নেমেছে পুলিশ । ইতিমধ্যেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তও শুরু করেছে বিষয়টি নিয়ে । ঘটনায় যুক্তদের শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও খবর ।
দিকে দিকে প্রকাশ্যে আসছে গণপিটুনির ঘটনা । শুধু তাই নয়, শালিশি সভার নাম করে চলেছে নির্মম অত্যাচার । ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে উঠছে রাজ্য রাজনীতি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

