এবার ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) রোষের মুখে পড়ল রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলি । রাজ্যের ২২টি মেডিক্যাল কলেজের পরিকাঠামো এবং বায়োমেট্রিক হাজিরা নিয়ে সন্দিহান ন্যাশনাল মেডিক্যাল কমিশন ।
ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নজরে পশ্চিমবঙ্গের একাধিক সরকারি মেডিক্যাল কলেজ । কলেজের পরিকাঠামোর পাশাপাশি তাদের বায়োমেট্রিক হাজিরা নিয়ে সন্দেহ প্রকাশ করে কমিশন । কলেজগুলিকে লক্ষাধিক টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর । জরিমানা আদায়ে অনড় অবস্থান নিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল । উপরন্তু, জরিমানা না দিলে একাধিক সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা কমানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ।
এই ঘোষণার পরই আসন বাঁচাতে কমিশনের কাছে আর্জি জানায় মেডিক্যাল কলেজগুলি । পাশাপাশি, জরিমানা নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিবও । ৫০ হাজার টাকা জমা দিয়ে অধ্যক্ষদের জরিমানা মকুবের আর্জি জানানোর পরামর্শ দেন তিনি ।
তবে এরপরই প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে ঠিক কী কারণে এই পরিণতি হয় কলেজগুলির । মেডিক্যাল কলেজগুলিকে জরিমানা করার কারণ হল :-
১) সরকারি চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরা তলানিতে এসে ঠেকেছে । গত বছর থেকে বারংবার স্বাস্থ্য ভবনকে এই বিষয়ে সতর্ক করা হয়েছিল । এরপরও কেন বায়োমেট্রিক হাজিরার পরিকাঠামো অমিল?
২) মেডিক্যাল কলেজগুলিতে রুটিনমাফিক ক্লাস করাচ্ছেন না শিক্ষক-চিকিৎসকরা ।
৩) ডাক্তারি পড়ুয়ার সংখ্যার নিরিখে পর্যাপ্ত চিকিৎসকের ঘাটতি রয়েছে মেডিক্যাল কলেজগুলিতে।
এই পরিপ্রেক্ষিতে রাজ্যের যুক্তি :-
সরকারি চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরার পরিকাঠামো সময়মতো তৈরি করা সম্ভব হয়নি । ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শেষ সময়সীমা ছিল ।
এই পরিপ্রেক্ষিতেই ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের যুক্তি, পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি নাকি পর্যাপ্ত শিক্ষক-চিকিৎসকের ঘাটতি রয়েছে?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

