বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডিতে ভর্তির দিন ছিল মঙ্গলবার । তবে সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত রাখা হল । সোমবার বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, মঙ্গলবার ইতিহাসের পিএইচডির জন্য মেরিট-বেসড কাউন্সেলিং হচ্ছে না । কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, ‘আনঅ্যাভয়েডবল সারকামস্ট্যান্সেস’ । কিন্তু প্রশ্ন উঠছে এমন কী ঘটল, যার জন্য ইতিহাসের এই কাউন্সেলিং বন্ধ রাখতে হল?
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয়টি হল, এই পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম । মেধার ভিত্তিতে তিনিই অগ্রাধিকার পাবেন এই পিএইচডিতে । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডিতে ভর্তি স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করাতেই উঠতে শুরু করল একাধিক প্রশ্ন । কী ঘটল, যার জন্য ইতিহাসের এই কাউন্সেলিং বন্ধ রাখতে হল?
প্রসঙ্গত, ২০১০ সালে শিলদা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলা হয় । সেই ঘটনায় অর্ণব ওরফে কিষেণজির স্নেহভাজন বিক্রমের নাম জড়ায় । ঘটনায় দোষী সাব্যস্ত হন তিনি, সাজাও পান । সেই অর্ণব জেল থেকেই পিএইচডি করতে চেয়ে আবেদন করেছিলেন । এরপরই সম্প্রতি ২৫০ জনের সঙ্গে তিনিও পিএইচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেন । গত সপ্তাহেই রেজাল্ট বেরোয়, তালিকায় প্রথমেই অর্ণব দামের নাম দেখা যায় । এদিন ভর্তি হওয়ার কথা ছিল তাঁরও । তবে তার আগে জারি করা হল এই বিজ্ঞপ্তি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

