একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একাধিক রাস্তায় ধস নেমেছে। গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। এই প্রতিকূল পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বন্যায় ভাসছে উত্তরবঙ্গের জেলাগুলি, সেই ব্যাখ্যাও দিলেন। তাঁর দাবি, ভূটান থেকে জল আসছে, যার কারণে ভুগতে হচ্ছে বাংলার মানুষকে।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভূটান থেকে প্রতিবছর জল আসছে। সিকিম যখন জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করল কেন্দ্রের দেখা উচিৎ ছিল। ওটার জন্য মানুষকে ভুগতে হচ্ছে। ভুটানের জলে এখন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ভাসছে।‘ মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, ‘জলপাইগুড়ির মানুষ জানে করোলা নদী ভাসত। ২০ কোটি টাকা আমরা খরচ করেছি।‘
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের সুরে বলেন, ’গঙ্গার রোধে কেন্দ্র আজ পর্যন্ত এক পয়সাও খরচ করেনি। ১০-১২ বছর ধরে দেখছে না। ফরাক্কার ড্রেসিং করেনি। উত্তরবঙ্গে ধস নামলে সেনার দেখার কথা। তাঁরা সেখানে যাতায়াত করেন। আত্রেয়ী নদীতে বাঁধ দেওয়ার সময়ে জানানো হয়নি। এরফলে জলসংকট তৈরি হয়েছে।‘
এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সেচ দফতরে শিফটিঙ্গ ডিউটি হবে। পাশাপাশি ছুটি বাতিল হতে পারে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

