ফের দুর্যোগের আশঙ্কা সপ্তাহের মাঝে । উত্তরবঙ্গে বৃহস্পতিবার প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে । অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, সিকিমে প্রবল বর্ষনের সতর্কতা জারি করা হয়েছে । দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গে । দক্ষিণবঙ্গে আজ ও কাল স্থানীয়ভাবে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হবে কয়েক জেলায় । বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ।
অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিমবঙ্গসাগরে অবস্থান করছে । দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে । এর থেকে নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে । ঘূর্নাবর্ত রয়েছে রাজস্থান, আসাম, এবং গুজরাট সংলগ্ন এলাকায় । পাশাপাশি জানা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গেল, রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর, চিতোড়গড়, রাইসেন, মান্ডলা, রায়পুর হয়ে কলিঙ্গপত্তনম । এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে সেটি ।
উত্তরবঙ্গে
★মঙ্গলবারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা । বৃষ্টির পরিমাণ হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে । বজ্রপাত ও সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ।
★বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একবার বাড়বে । উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হয়েছে । প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়; যেখানে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা । দার্জিলিং কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলাতে ।
★বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় এছাড়া দার্জিলিং,কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ।
★শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে।
উত্তরে প্রভাব
চলতি সপ্তাহেই আরো একবার দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গে ।
★পার্বত্য এলাকায় ধস নামতে পারে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।
★নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ।
★ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে । টেলি কমিউনিকেশন বিপর্যস্ত হতে পারে ।
★কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে । শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা ।
দক্ষিণবঙ্গ
★আজ ও কাল স্ক্যাটার্ড রেইন হবে । বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে । তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে । বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।
★বুধবার ১০ জুলাই পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে ।
★বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস; সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে ।
কলকাতা
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকে । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই । আংশিক মেঘলা আকাশ থাকবে । আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯১ শতাংশ । বৃষ্টি হয়েছে ২.৯ মিলিমিটার ।
ভিনরাজ্যে
দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন । মধ্য ভারত ,পূর্ব ভারতে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরপ্রদেশ বিহার অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং সিকিমে । কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কর্নাটকে ও অতি ভারী বৃষ্টির সতর্কতা । ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশের কিছু অংশে নাগাল্যান্ড মনিপুর মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্রিশগড় তেলেঙ্গানা কেরালা মাহে কর্নাটকের উপকূল এলাকাতে । জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখন্ড, চন্ডিগড়, হরিয়ানা দিল্লিতে আগামী তিন চার দিন মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

