দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনও একটানা ভারী বৃষ্টির দেখা মেলেনি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে সব জেলাতেই। সোমবারও হালকা বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দফতর। কোন কোন জেলায় বৃষ্টি হবে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্নাবর্ত আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর থেকে ওড়িশা উপকূলে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া রাজস্থান থেকে শুরু হয়ে বাংলার আসানসোল ও হুগলী হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও বর্ষার বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবেই সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহের প্রথম দিনে আকাশ মেঘলা থাকবে। মাঝে মাঝে হালকা রোদের ঝলকানি দেখা যেতে পারে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। সপ্তাহান্তে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে সপ্তাহান্তে।
উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। নীচের তিন জেলা মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

