।। পম্পি রায় ।।
মেয়ে রিদ্ধিমা, জামাই এবং নাতনির সঙ্গে আল্পস পর্বতের কোলে ৬৬ তম জন্মদিন পালন করলেন প্রবীণ অভিনেত্রী নীতু সিং কাপুর। গান গেয়ে অভিনেত্রীর জন্মদিন সেলিব্রেট করলেন পরিবারের সদস্যরা, গলা মিলিয়েছেন ঋষি কাপুর পত্নীও। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রিদ্ধিমা। ‘বার্থডে গার্ল’কে এক বিশেষ ধরণের ডেজার্ট উপভোগ করতেও দেখা যায়।

ভিডিও ছাড়াও, মায়ের সঙ্গে রিদ্ধিমা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ” ভালবাসা এবং শুধুমাত্র ভালবাসা। শুভ জন্মদিন আমার মামিকিনস।” আরেকটি ছবিতে নীতু, রিদ্ধিমা এবং রিদ্ধিমার মেয়ে সামাইরা রয়েছে। যদিও ছবিতে দেখা গেল না ছেলে রণবীর আর বউমা আলিয়া ভাটকে।
১৯৫৮ সালের ৮ জুলাই দিল্লিতে জন্ম নীতু সিং-এর। মাত্র আট বছর বয়সে তাঁর অভিনয় জীবন শুরু হয়। ‘দো দুনি চার’ এবং ‘দো কালিয়ান’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজের পরিচয় গড়ে তোলেন নীতু। ২১ বছর বয়সের মধ্যে প্রায় ৭০ থেকে ৮০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

৭০ এবং ৮০- এর দশকে প্রয়াত অভিনেতা ঋষি কাপুর এবং নীতু সিং একসঙ্গে বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছিলেন, যেমন ‘অমর আকবর অ্যান্টনি’, ‘খেল খেল মে’, ‘রাফু চক্কর’, ‘কভি কভি’ সহ আরও একাধিক। তাঁদের অন-স্ক্রিন এবং অফ-স্ক্রিন রোম্যান্স ছিল নজরকাড়া। ১৯৮০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঋষি কাপুর- নীতু সিং।

বিয়ের পর নীতু অভিনয় থেকে বিরতি নিয়ে সংসারে মন দেন। তাঁদের দুই সন্তান অভিনেতা রণবীর কাপুর এবং পেশায় ডিজাইনার ঋদ্ধিমা কাপুর সাহানি। ২০২০ সালের ৩০ এপ্রিল ৬৭ বছর বয়সে মারা যান ঋষি কাপুর। তিনি লিউকেমিয়ায় ভুগছিলেন। ঋষির মৃত্যুর পর্দায় আবারও অভিনয় করতে দেখা গিয়েছে নীতুকে। অনিল কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘যুগযুগ জিয়ো’ ছবির হাত ধরে অভিনয়ে প্রত্যাবর্তন করেন নীতু সিং কাপুর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

