বক্স অফিসে ইতিহাস গড়বে ‘ইন্ডিয়ান টু’, আশাবাদী কমল হাসান

‘ইন্ডিয়ান টু’ মুক্তির পর ভেঙে যাবে একাধিক রেকর্ড। তৈরি হবে নয়া ইতিহাস। এমনটাই মনে করেন ছবির নায়ক উলগানায়গন। নিজের নতুন সিনেমার একটি প্রচার অনুষ্ঠানে কমল হাসান বলেন, তাঁর আশা যে এই সিনেমাটি ‘দারুণ কিছু একটা’ হয়ে উঠবে। দক্ষিণী মেগাস্টার বলেন, সেন্সর বোর্ডের কর্তাব্যক্তিরা সাধারণত সিনেমা নিয়ে খুব বেশি কথাবার্তা বলেন না। কিন্তু তাঁরাও এই সিনেমার প্রশংসা করেছেন।’

আড়াইশ কোটি টাকা বাজেটের ‘ইন্ডিয়ান টু’ তে কমল হাসানের সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ, রকুল প্রীত সিং, কাজল আগারওয়াল সহ আরও অনেকে। পরিচালক এস শংকর নিজেই ছবির চিত্রনাট্য লিখেছেন। আর সংগীত পরিচালনা করেছে অনিরুদ্ধ রবিচন্দ্র।
এই তামিল সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পায় ১৯৯৬ সালে। নাম ছিল ‘ইন্ডিয়ান’। এরপর কমল হাসান নিজেই চেয়েছিলেন এই ছবির পার্ট টু তৈরি করতে। অবশেষে অভিনেতার সেই ইচ্ছা পূরণে সময় লেগে গেল আড়াই দশকের বেশি। ২০১৯ সালে ‘ইন্ডিয়ান টু’ -এর শুটিং শুরু হলেও, এরপরে কাজ বন্ধ হয়ে যায় ২০২০ সালের কোভিড মহামারীর কারণে। এছাড়া শুটিংয়ের সময় চেন্নাইয়ের একটি স্টুডিওতে ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হয় সহকারী পরিচালক কৃষ্ণসহ তিনজনের। আহত হয়েছিলেন কমপক্ষে ১০ জন। সেই দুর্ঘটনার জেরে দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল। ক্রমে শুটিংসহ অন্যান্য পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে, সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়।

সংবাদ সম্মেলনে উলগানায়গন বলেন, ‘ইন্ডিয়ান থ্রি’র অপেক্ষায় রয়েছেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। তাহলে কি ‘ইন্ডিয়ান টু’ ভালো হয়নি? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মেগাস্টার বলেন, ‘সাম্বর, রসম অবশ্যই ভালো খাবার। কিন্তু সবাই অপেক্ষা করেন পায়েস খাওয়ার জন্য। আমি সেটাই বোঝাতে চেয়েছি’। সেই সঙ্গে তিনি আরও বলেন ‘ইন্ডিয়ান টু’ অবশ্যই ভালো হয়েছে। এই সিনেমাকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা। তাই তাঁর দৃঢ় বিশ্বাস যে ‘ইন্ডিয়ান থ্রি’ টাও ততটাই ভালো হবে, যেমনটা সকলে ‘ইন্ডিয়ান টু’-এর ক্ষেত্রে আশাবাদী।

‘ইন্ডিয়ান টু’ মুক্তি পাচ্ছে আগামী ১২ জুলাই। তামিল ভাষার পাশাপাশি হিন্দি, তেলুগু, কান্নাডা এবং মালায়ালাম ভাষাতেও একই সঙ্গে রিলিজ করছে এই মেগা মুভি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube