ভাইরাল অডিওকাণ্ডের অভিযোগ ‘ভিত্তিহীন’, দেবকে ক্লিনচিট দিল CBI

লোকসভা নির্বাচনের আগেই দেবকে নিয়ে একটি অডিও ক্লিপ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন ঘাটালের পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এই মামলার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। সিবিআই খোদ এই অডিওকাণ্ডে তৃণমূলের তারকা সাংসদ দেবকে ক্লিনচিট দিল। অডিওকাণ্ডের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, আদালতে জানাল তদন্তকারী সংস্থা।

হিরণ চট্টোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে পোস্ট করা অডিও ক্লিপে ‘চাকরি বিক্রি’ সংক্রান্ত একটি কথোপকথন রয়েছে দেবের। (যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ টাইম বাংলা)। সিবিআই তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। সোমবার সেই মামলার শুনানিতে সিবিআই রিপোর্ট পেশ করে জানিয়ে দল, অডিওকাণ্ডে দেবের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট দেখে মামলার নিষ্পত্তি করেন বিচারপতি অমৃতা সিনহা।

নির্বাচনের আগে দেব ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এনিয়ে একটি অডিও ক্লিপ নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। তবে সেই ক্লিপ নিয়ে খোদ দেব সন্দেহ প্রকাশ করেছিলেন। তাঁর দাবি ছিল, অডিও ক্লিপে মহিলা কণ্ঠস্বর এডিট করা হতে পারে। অবশেষে অডিওকাণ্ডে কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি দেবের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube