রথযাত্রার জেরে ট্রাফিকের ওপর প্রভাব? কী জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ?

আজ, রবিবার রথযাত্রা । সেই উপলক্ষে শহর কলকাতায় ছোট থেকে বড়, অনেকগুলি রথযাত্রার মিছিল বের হবে । শহর কলকাতায় যে রাস্তাগুলিতে বড় রথযাত্রার মিছিল বের হবে, তার জেরে কোন কোন রাস্তায় ট্রাফিকের ওপর প্রভাব পড়বে, বিস্তারিত তথ্য প্রকাশ করল কলকাতা ট্রাফিক পুলিশ ।

যে রাস্তাগুলি প্রভাবিত হতে পারে:

১) সকাল ১১টায় সি.আর.অ্যাভিনিউ রাম মন্দিরের কাছে, বাল মুকুন্দ মক্কর রোড [মহাজাতি সদনের বিপরীত দিকে], সি. আর. অ্যাভিনিউ, অরবিন্দ সরণি।

২) দুপুর ১টায় অ্যালবার্ট রোড, হাঙ্গারফোর্ড স্ট্রিট, এ.জে.সি. বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এস.পি.এম. রোড, এ.টি.এম. রোড, এক্সাইড ক্রসিং, চৌরঙ্গী রোড, জে এল নেহেরু রোড, আউটট্রাম রোড

৩) দুপুর ১টায় ডক ইস্ট বাউন্ডারি রোড, C.G.R. রোড, রামনাথ পল রোড, হেমচন্দ্র স্ট্রিট, মোহন চন্দ্র দত্ত রোড, মাইকেল দত্ত স্ট্রিট, ডিএইচ রোড, একবালপুর ক্রসিং, ন্যাশনাল লাইব্রেরি অ্যাভিনিউ, বেলভেডের রোড, ডিএল খান রোড, সম্ভু নাথ পণ্ডিত স্ট্রিট, এলগিন রোড, অ্যালেনবি রোড।

৪) দুপুর ২টোয় শ্রী শ্রী জিতেন্দ্র মঠ, বন্ডেল গেট, শ্রীধর রায় রোড, পিকনিক গার্ডেন রোড, ই এম বাইপাস, ডাঃ জি এস বোস রোড।

৫) দুপুর ৩.৩০টেয় D.K.D. রেলওয়ে কোয়ার্টার, বেলগাছিয়া ভিলা, মিল্ক কলোনি, দত্ত বাগান ক্রসিং, রাজা মণীন্দ্র রোড, পাইক পাড়া মোড় (তালা পার্ক অ্যাভিনিউ), ইন্দ্র বিশ্বাস রোড, বেলগাছিয়া রোড, আর. জি. কর রোড, রাজা দিনেন্দ্র স্ট্রিট, গৌরী বাড়ি ক্রসিং, অরবিন্দ সরণি, খান্না ক্রসিং। হাতিবাগান ক্রসিং, বিধান সরণি

৬) বিকেল ৪টেয় খগেন চ্যাটার্জি রোড, বিবি বাজার, কসিপুর রোড, বরানগর বাজার, কে. দত্ত রোড, সিঁথি মোড়, বি.টি. রোড, চিড়িয়া মোড় , দমদম রোড

৭) বিকেল ৪টেয় বেহালা চৌরাস্তা, ডি.এইচ. রোড (উত্তর ও দক্ষিণ), সখের বাজার, শিলপাড়া, রথ বাড়ি মোড়, বোস পাড়া

৮) বিকেল ৫.৩০টায় আর.ডি. স্ট্রিট, বিবেকানন্দ রোড, মানিকতলা ক্রসিং, এপিসি রোড, খান্না ক্রসিং। শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং, আর. জি. কর রোড, রাজা দিনেন্দ্র স্ট্রিট।

৯) সন্ধ্যে ৬টায় পাহাড়পুর রোড, বান্ধা বড়তলা মোড়, ব্যানার্জী বাগান মোড়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube