সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, সন্দেশখালিকাণ্ডে তদন্ত করবে CBI

সন্দেশলখালিকাণ্ডে তদন্ত করবে সিবিআই। রাজ্যের আবেদন খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ‘কেন একজনকে বাঁচানোর চেষ্টা চলছে?’ দেশের শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখেও পড়তে হয় রাজ্যকে। বছরের শুরু থেকেই সন্দেশখালির ঘটনায় তোলপাড় বাংলা। এবার সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে রাজ্য সরকার বড় ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।

সন্দেশখালিকাণ্ডে জমি দখল ও নারী নির্যাতনের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সোমবার ওই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, সন্দেশখালিতে নারী নির্যাতনের এত অভিযোগ উঠছে অথচ রাজ্য কেন একজনকে বাঁচাতে চাইছে। শুনানির পর সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, সন্দেশখালিকাণ্ডে তদন্ত করবে সিবিআই।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ৫ জানুয়ারি। রেশন দুর্নীতি মামলার তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। সেইসময় বাড়িতে ছিলেন না তিনি। সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ঘটে যায় রক্তারক্তি কাণ্ড। তারপর থেকেই নিখোঁজ ছিলেন সন্দেশখালির ‘বাদশা’। এরইমধ্যে তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতন, জমি দখলের অভিযোগে আন্দোলনে নামেন স্থানীয়রা। দীর্ঘ ৫৫ দিন পর ২৯ ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এনিয়ে দেখা গিয়েছিল শাসক-বিরোধী তরজা।

সিবিআই তদন্তের বিরুদ্ধে গত ২৯ এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। তবে রাজ্যের আবেদনে মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। দু’মাস পর সোমবার বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube