সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে স্বাভাবিকভাবেই ব্যাপক ভিড় ছিল প্ল্যাটফর্মে। বৃষ্টির কারণে বাতিল একাধিক লোকাল ট্রেনে। ফলে ট্রেনের কামরাতেও যাত্রীদের ভিড়। এদিন সকালেই ট্রেন ধরতে গিয়ে পা হড়কে প্ল্যাটফর্ম থেকে পড়ে যান এক মহিলা। তাঁর উপর দিয়েই চলে গেল ট্রেন। প্রাণে বাঁচলেও পা বাদ গিয়েছে ওই মহিলার। সোমবার সকালে এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মুম্বইয়ের থানে।
সূত্রে খবর, সোমবার সকালে ভিড় ট্রেন ধরতে গিয়েই বিপত্তি ঘটে। থানে স্টেশন থেকে ট্রেনে উঠতে গিয়েই পা হড়কে রেললাইনের ট্র্যাকে পড়ে যান এক মহিলা। ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে যায়। তাঁর শরীরের উপর দিয়েই এগিয়ে যায় লোকাল ট্রেন। বিষয়টি নজরে এলে ট্রেন থামিয়ে পিছনে আনা হয়। দেখা যায়, রেললাইনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। পা দিয়ে বেরোচ্ছে রক্ত। তড়িঘড়ি তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আহত মহিলাকে প্রাণে বাঁচানো গেলেও তাঁর পা বাদ দিতে হয়েছে।
এই গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্টেশনে উপস্থিত অন্যান্য যাত্রীরাই এই দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন। ভিডিও দেখে গা শিউরে উঠছে নেটিজেনদের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

