বাংলায় ভোট হিংসার আশঙ্কা! কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে উপনির্বাচনে?

বাংলায় ফের ভোটের আবহ। কয়েকদিন পরই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রাজনৈতিক দলগুলি প্রচারে কার্যত ঝড় তুলেছে। এদিকে ভোটকে কেন্দ্র করে বহুবার হিংসার ছবি দেখেছে বাংলা। উপনির্বাচনেও সেই আশঙ্কা থেকে যাচ্ছে। নিরাপত্তা নিয়ে কোনও খামতি যাতে না থাকে সেদিকে নজর রাখছে নির্বাচন কমিশন। চার বিধানসভা কেন্দ্রে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে?

নির্বাচন কমিশন সূত্রে খবর, উপনির্বাচনে চার কেন্দ্রে মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ৭০ কোম্পানির মধ্যে ১৪ কোম্পানি সিআরপিএফ, ১৯ কোম্পানি বিএসএফ, সিআইএসএফ ১০ কোম্পানি, আইটিবিপি ১৪ কোম্পানি এবং ১৩ কোম্পানি থাকবে এসএসবি। বিধানসভা কেন্দ্রগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে রাখার পরিকল্পনা করা হয়েছে। চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য অতিরিক্ত  ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে। এরমধ্যে রায়গঞ্জে ৪ কোম্পানি, মানিকতলায় ৩ কোম্পানি, বাগদায় ৪ কোম্পানি, রানাঘাট দক্ষিণে ৪ কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে।

কোন কেন্দ্রে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, রায়গঞ্জে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানিকতলায়, বাগদায় ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রানাঘাট দক্ষিণে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। উপনির্বাচনের পর কেন্দ্রীয় বাহিনী নিজের জায়গায় ফিরে যাবে।

উল্লেখ্য, আগামী ১০ জুলাই বাংলার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ২০২২ সালে প্রয়াত হন সাধন পাণ্ডে। আইনি জটিলতার কাটিয়ে দু’বছর পর মানিকতলায় উপনির্বাচন হবে। অন্যদিকে, কৃষ্ণ কল্যাণী (রায়গঞ্জ), বিশ্বজিৎ দাস (বাগদা), মুকুটমণি অধিকারী (রানাঘাট দক্ষিণ)- ২০২১-এর নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। এরপর তৃণমূলে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। যদিও  তিনজনেই পরাজিত হয়েছেন। তবে তাঁদের ইস্তফায় শূন্য হওয়া বিধায়কের আসনে উপনির্বাচন হবে আগামী বুধবার। আগামী ১৩ জুলাই ভোটের ফল প্রকাশ হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube