BMW-র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মহিলার, নাম জড়াল শিবসেনা নেতার ‘মদ্যপ’ ছেলের!

পুনের পোর্সেকাণ্ডের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে রবিবার ভোরে কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি মুম্বইয়ে। বিএমডব্লিউ পিষে দিল এক মহিলাকে। মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঘাতক গাড়ির চালকের আসনে নাকি বসেছিলেন শিবসেনা নেতার ছেলে মিহির শাহ। ঘটনার সময়ে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম কাবেরী নাখওয়া (৪৫)। রবিবার ভোরে স্কুটি করে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেইসময়েই বিএমডব্লিউ ধাক্কা মারে স্কুটিতে। ওই মহিলাকে টেনে প্রায় ১০০ মিটার নিয়ে যায়। কাবেরিদেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সূত্রে খবর, তদন্তে জানা যায়, গাড়িটি শিবসেনার শিণ্ডে শিবিরের নেতা রাজেশ শাহর। ঘটনার সময় তাঁর ছেলে মিহির ও ড্রাইভার ওই গাড়িতে ছিলেন বলেও উঠে এসেছে তদন্তে। সেইসময়ে নেতাপুত্র মদ্যপ অবস্থায় ছিল বলেই অনুমান পুলিশের।

২৪ বছরের মিহির বর্তমানে পলাতক। তাঁর সন্ধান করছে পুলিশ। পুলিশের তরফে আরও জানা যায়, দুর্ঘটনার পর প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। গাড়িতে থাকা শিবসেনার স্টিকার ছিঁড়ে ফেলা হয়েছে। বদলে ফেলা হয় গাড়ির নম্বর প্লেট। তবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube