খারাপ পড়াশোনা নিয়ে বকুনি! নাবালকের বিরুদ্ধে শিক্ষককে কুপিয়ে খুনের অভিযোগ

কোচিং ক্লাসের ভিতরেই শিক্ষককে কুপিয়ে খুনের অভিযোগ পড়ুয়ার বিরুদ্ধে। ওই শিক্ষক অভিযুক্ত পড়ুয়াকে খারাপ পড়াশোনার জন্য বকেছিল বলেই জানা গিয়েছে। সেই কারণেই রাগের বশে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। চাঞ্চল্য় ছড়িয়েছে অসমের শিবসাগর জেলায়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পড়ুয়া একাদশ শ্রেণীর ছাত্র। কোচিং সেন্টারে ওই শিক্ষক তাকে খারাপ পড়াশোনার জন্য উচ্চস্বরে অন্যান্য পড়ুয়াদের সামনেই বকাঝকা করেছিলেন। প্রত্যক্ষদর্শী এক পড়ুয়াকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, শিক্ষকের ভর্ৎসনার পর ওই পড়ুয়া কোচিং সেন্টার ছেড়ে বেরিয়ে যায়। কিছু সময় পর সে ফিরে আসে। শিক্ষককে সামনে পেয়েই এলোপাথাড়ি কোপ মারতে থাকে। ক্লাসরুম ভেসে যায় রক্তে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষকের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube