ভিনরাজ্যে বাঙালি ছাত্রীর রহস্যমৃত্যু! হোস্টেলে উদ্ধার ঝুলন্ত দেহ

ভিন রাজ্যে পড়াশোনা করতে গিয়ে মৃত্যু তরুণীর। শনিবার রাতে কলেজের হোস্টেল থেকেই উদ্ধার ঝুলন্ত দেহ। খুন নাকি আত্মহত্যা, বাংলার ছাত্রীর মৃত্যুর কারণে ঘিরে বাড়ছে ধোঁয়াশা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রে খবর, পশ্চিম বর্ধমানের কাঁকসা গোপালপুরের বাসিন্দা ওই ছাত্রী বেঙ্গালুরুর নার্সিং কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পরিবার সূত্রে খবর, গতকাল মায়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। তখনও কোনও সন্দেহজনক কিছু বোঝা যায়নি তাঁর কথায়। কিন্তু কয়েক ঘণ্টা পর বাড়িতে ফোন করে জানানো হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কেন এমন মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হল, কী কারণে এই ঘটনা ঘটল বুঝতে পারছে না পরিবার। তরুণীর মৃত্যুতে শোকের ছায়া মৃতার বাড়িতে।

ভিন রাজ্যে গিয়ে বাংলার পড়ুয়ার মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার এই অভিযোগ সামনে এসেছে। অধিকাংশ ক্ষেত্রেই উঠে আসে র‍্যাগিংয়ের অভিযোগ। আত্মহত্যা নাকি খুন, এর তদন্ত বেশ সময় সাপেক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়েও ওঠে বহু প্রশ্ন। এই পরিস্থিতিতে আশঙ্কার কারণে অনেক অভিভাবক নিজেদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বাড়ি থেকে দূরে পাঠাতে চান না বলেও মত বিশেষজ্ঞদের।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube