ডেপুটি স্পিকার পদ চায় ইন্ডিয়া জোট, বাজেট অধিবেশনের আগেই ‘সক্রিয়’ তৃণমূল!

সংসদের অধিবেশন শুরু হতেই শাসক-বিরোধীর চড়া সুরে তোলপাড় হয়েছে দুই কক্ষ। স্পিকার পদ নিয়ে দুই পক্ষের মতবিরোধ দেখা গিয়েছে। এনডিএ জোটের ঝুলিতে লোকসভার স্পিকার পদ যাওয়া পর এবার ডেপুটি স্পিকার পদ নিজেদের কাছে রাখতে চাইছে ইন্ডিয়া জোট। বাজেট অধিবেশনের আগেই এনিয়ে চাপ বাড়াতে শুরু করল বিরোধীরা। রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও‘ব্রায়েন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন।

ডেরেক ও‘ব্রায়েন এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বাজেট অধিবেশন নির্বিঘ্নে করানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তাঁদের উচিৎ লোকসভার ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী প্রস্তাব করা। প্রতি সপ্তাহে বিরোধীদের দাবিতে জাতীয় স্বার্থে একটি বিষয়কে নিয়ে সংসদের দুই কক্ষে আলচোনা করতে হবে। এছাড়াও সংখ্যাগরিস্থতার ‘অহংকারে’ সংসদে বিল পাশ করানোর তাড়াহুড়ো যাতে কেন্দ্র না করে সেই কথাও উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ।

রীতি অনুযায়ী, ডেপুটি স্পিকার পদ দেওয়া হয় বিরোধীদের। কিন্তু গত পাঁচ বছর ধরে ডেপুটি স্পিকার পদটি ফাঁকা ছিল। এনিয়ে অবশ্য বিরোধীদের অভিযোগ, ক্ষমতার বলে কেন্দ্রীয় সরকার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে। এদিকে ডেপুটি স্পিকার পদ নিয়ে ইন্ডিয়া জোটের ভিতরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

সূত্রে খবর, উত্তরপ্রদেশের ফৈজাবাদ কেন্দ্রের সাংসদ অবধেশ প্রসাদের নাম লোকসভার ডেপুটি স্পিকার পদে প্রস্তাব করা হয়েছে। প্রসঙ্গত, ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে অযোধ্যা, যেখানে চলতি বছরে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সদস্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেই এই নাম প্রস্তাব করা হয়েছে বলে খবর। এনডিএ সরকারকে চাপে ফেলতে ডেপুটি স্পিকার পদে বিরোধীরা অবধেশ প্রসাদের নাম প্রস্তাব করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube