হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে পদপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন শতাধিক। ইতিমধ্যেই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার বিশেষ আবেদন জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিয়েছেন তিনি। আর্থিক ক্ষতিপূরণের বরাদ্দ বাড়ানোর আবেদন জানিয়েছেন কংগ্রেস নেতা।
এক্স হ্যান্ডেলে সেই চিঠি পোস্ট করেছেন রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘হাথরাসের পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে দেখা করে, তাঁদের সমস্যার কথা জেনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একটি চিঠি পাঠিয়েছিল। মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের অর্থ বাড়িয়ে দ্রুত পীড়িত পরিবারগুলিকে প্রদান করার ব্যবস্থা করুক।‘ যোগী আদিত্যনাথের উদ্দেশে চিঠিতে রাহুল লিখেছেন, ‘হাথরাসের দুর্ঘটনায় ১২০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবরে আমি স্তম্বিত। ভারাক্রান্ত মনে আপনাকে এই চিঠি লিখছি। আমি জানি আপনিও এই দুঃখ বুঝতে পারছেন।‘
তিনি আরও লেখেন, ‘স্বজনহারা পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন এই দুর্ঘটনার দায় সম্পূর্ণভাবে স্থানীয় প্রশাসনের গাফিলতির। এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আগামী দিনে যাতে এমন মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখতে হবে। সঠিক তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, এরফলে ভুক্তভোগী পরিবারগুলিরও ন্যায় ব্যবস্থার প্রতি আস্থা বাড়বে।‘
উল্লেখ্য, হাথরাসের ধর্মীয় অনুষ্ঠানে একের পর এক বেনিয়মের অভিযোগ রয়েছে। ৮০ হাজার মানুষের জমাতের অনুমোদন থাকলেও আড়াই লক্ষের বেশি মানুষ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলে বলে অভিযোগ উঠেছে। এমনকি পদপৃষ্টের ঘটনার পরে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। পুলিশের তরফে তদন্ত শুরু হলে এখনও পর্যন্ত একাধিকজনকে গ্রেফতার করা হয়। হাথরাসকাণ্ডের মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর শনিবার দিল্লির থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তবে এফআইআরে ‘স্বঘোষিত’ ভোলেবাবার নাম না থাকার বিষয়টি নিয়েও তীব্র সমালোচনা হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

