শনিবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সুরাটের এক বহুতল । শেষ পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন ব্যক্তির । একই সঙ্গে সূত্রের দাবি, ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন ।

গুজরাটের সুরাটের এই দুর্ঘটনায়, জানান যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়, পুলিশ সহ দমকলবাহিনী । জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রাও । সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিংহ গেহলট ঘটনাস্থলে পৌঁছে জানান, তিনি আটকে পড়া মানুষদের গোঙানির শব্দ শুনতে পান ।

সুরাটের সচিন অঞ্চলের এই ঘটনায় পুলিশ কমিশনার অনুপম সিংহ গেহলটের আরও সংযোজন, বহুতলটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে একজন মহিলাকে উদ্ধার করা হয় ধ্বংসস্তূপের মধ্যে থেকে; তবে আরও ৩ জনের আটকে পড়া ব্যক্তিদের দেহ বার করতে রাত হয়ে যায় । এরই মধ্যে জানা যায় গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি চলেছিল সুরাটে । এই প্রবল বর্ষণের জেরেই বহুতলটি ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে ।

প্রসঙ্গত জানা যায়, ২০১৬-১৭ সালে তৈরি হওয়া এই বহুতলটি শনিবার বেলা ৩টে নাগাদ ভেঙে পড়ে । তবে জানা যায় বহুতলে মোট ৩০টি ফ্ল্যাট থাকলেও মাত্র ৫টিতে মানুষ বসবাস করছিলেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

