করোনার ধাক্কায় বিভিন্ন খাতে কমল সুদের হার

নিউজটাইম ওয়েবডেস্ক : বিগত এক বছর ধরেই দেশের অর্থনীতির অবস্থা  এই অবস্থায় পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে করোনা আবহে। টালমাটাল হওয়া অর্থনীতিকে সামাল দিতে দেশের আমজনতার কপালের চিন্তা বাড়িয়ে স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বিপুল কমাল কেন্দ্র।  সেভিংস অ্যাকাউন্ট ছাড়া সব প্রকল্পেই এপ্রিল-জুন ত্রৈমাসিকে সুদের হার ৭০ থেকে ১৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমল।

মঙ্গলবার রাতে নতুন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ঘোষণা করেছে কেন্দ্র। এক বছর থেকে পাঁচ বছরের মেয়াদি আমানত, পাঁচ বছরের রেকারিং ডিপোজিট, সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম, মাসিক আয় প্রকল্প, এনএসসি, কেভিপি, পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনা, সবগুলিরই সুদের হার এক ধাক্কায় কমছে। ফলে ধাক্কা খাবে স্বল্প সঞ্চয় প্রকল্প নির্ভর প্রবীণদের আয়। পিপিএফে যে সব চাকরিজীবী টাকা রাখেন, তাঁদের সুদ বাবদ আয় ও কমবে।

 

কোন প্রকল্পে কত হল সুদের হার তা  দেখা যাক।

পিপিএফের এতদিন ছিল ৭.৯ শতাংশ, পরিবর্তিত সুদের হার হল ৭.১ শতাংশ

কিষাণ বিকাশ পত্রের এতদিন ছিল ৭.৬ শতাংশ, পরিবর্তিত সুদের হার হল হল ৬.৯ শতাংশ।সুকন্যা সমৃদ্ধি যোজনার  এতদিন ছিল ৮.৪ শতাংশ, পরিবর্তিত সুদের হার হল হল ৭.৬ শতাংশ। সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমের এতদিন ছিল ৮.৬ শতাংশ, পরিবর্তিত সুদের হার হল হল ৭.৪ শতাংশ

আমজনতা বা প্রবীণ নাগরিকদের জন্য কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক। তা সত্ত্বেও অর্থমন্ত্রকের দাবি, এই সিদ্ধান্ত কেন্দ্রের পক্ষে সাহসী পদক্ষেপ।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube