লকডাউনের জেরে বন্ধ ১০০ দিনের কাজ, শ্রমিকদের অগ্রিম বেতনের দাবি সোনিয়ার

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশ জুড়ে লকডাউন। বন্ধ বহু মানুষের রোজগার। এই পরিস্থিতিতে শ্রমিকদের অগ্রিম বেতন দেওয়ার দাবি জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শ্রমিকদের যাতে ২১ দিনের বেতন আগাম দেওয়া হয় সেই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখেন সোনিয়া।  

লকডাউনের জেরে দেশের পরিস্থিতি সংকটে। এই অবস্থায় প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের এই দুর্দিনে সরকারের কী কী করনীয় সেবিষয়ে আগেও একেধিকবার বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে সোনিয়া গান্ধী। বুধবার ফের আরেক দাবি জানিয়ে মোদীকে চিঠি লেখেন তিনি। কংগ্রেস সভানেত্রীর কথায়, “মহত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনা (National Rural Employment Guarantee Act) গ্রামের দরিদ্র মানুষের বেঁচে থাকার উৎস। বিশেষ করে এই আর্থিক সংকটের সময় এই যোজনার গুরুত্ব তাঁদের কাছে সবথেকে বেশি বলেই মনে করা হচ্ছে। চাষের মরশুমে লক্ষ লক্ষ কৃষক এখন বেকার। অন্য কোনও কাজ না থাকায় বহু গ্রামের মানুষ ১০০ দিনের কাজের দাবি জানাতে পারেন। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনে সবরকম কাজের সুযোগ বন্ধ। এই পরিস্থিতিতে হয়তো মহত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনার আওতাভুক্ত শ্রমিকদের বেতন পেতে এক মাসেরও বেশি অপেক্ষা করতে হতে পারে।”

এরপরেই তিনি তাঁদের ২১ দিনের অগ্রিম বেতন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। বলাবাহুল্য, লকডাউনের সিদ্ধান্ত ঘোষনার পরেই দেশের মানুষের স্বার্থে একগুচ্ছ প্যাকেজ ঘোষনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এমনকি সেখানে তিনি ১০০ দিনের শ্রমিকদের বেতন বাড়ানোর কথাও ঘোযনা করেন। তিনি জানান, এই সমস্ত শ্রমিকদের বেতন এতদিন পর্যন্ত যেখানে ছিল ১৮২ টাকা, এবার থেকে তা বাড়িয়ে করা হবে ২০২ টাকা। সম্প্রতি শ্রমিকদের নিয়ে এহেন ঘোষনার পর ফের সোনিয়া গান্ধীর দাবি কী মানবে মোদী সরকার? উঠছে এমনই সব প্রশ্ন। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube