নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আর লকডাউনে দুর্ভোগের মুখে গোটা দেশ তবে এরই মাঝে পড়া মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর। দাম কমল ভরতুকি-বিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের। বুধবার থেকে চার মেট্রো শহরে কার্যকর করা হয়েছে এই নতুন দাম।
ভরতুকি-বিহীন এলপিজি গ্যাসের দাম সিলিন্ডারপিছু কমানো হয়েছে ৬১.৫০-৬৫ টাকা পর্যন্ত। কলকাতায় দাম কমে সিলিন্ডারপিছু দাম হলো ৭৭৪.৫০ টাকা। যা আগো দাম ছিল ৮৩৯.৫০ টাকা। দিল্লিতে সিলিন্ডারপিছু দাম ৮০৫.৫০ টাকা থেকে কমে ৭৪৪ টাকা হয়েছে। মুম্বইতে সিলিন্ডারপিছু দাম ৭৭৬.৫০ টাকা থেকে কমে ৭১৪.৫০ টাকা এবং চেন্নাইতে সিলিন্ডারপিছু দাম ৮২৬ টাকা থেকে কমে ৭৬১.৫০ টাকা। বর্তমানে প্রতি বছর ১৪.২ কেজির ১২টি সিলিন্ডারে ভরতুকি দেয় কেন্দ্রীয় সরকার। বাড়তি অর্থ দিয়ে ক্রেতাদের বাজার থেকে কিনতে হলেও, ব্যাংক অ্যাকাউন্টে ভরতুকির অর্থ জমা পড়ে যায়। ডিসেম্বরের শুরুতেই এক লাফে সাড়ে ১৯ টাকা দাম বেড়েছিল ভরতুকিহীন সিলিন্ডারের। সেই সময় ৭২৫ টাকা ৫০ পয়সা দিয়ে কিনতে হচ্ছিল গ্যাস। ৩১ দিনের মাথায় চলতি আবারও ২১টাকা ৫০ পয়সা বাড়ে রান্নার গ্যাসের দাম। তারপর মাসের ১২ তারিখ এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়ে ভরতুকিহীন সিলিন্ডারের দাম। কলকাতায় ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম তখন দাঁড়ায় ৮৯৬ টাকা। মূল্যবৃদ্ধির বাজারে গ্যাসের দাম বাড়ায় দেশের বিভিন্ন প্রান্তে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে। কংগ্রেস-সহ বিরোধীরা কেন্দ্রের কড়া সমালোচনা করে। উত্তরপ্রদেশ বিধানসভায় তো কংগ্রেস বিধায়করা সিলিন্ডার বয়ে নিয়ে যান প্রতিবাদ দেখাতে। তারপরই লাগাতার ২ মাস কমানো হল এলপিজির দাম।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

