শনিবার ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর । কুলগামের ভারতীয় সেনা দু’টি এনকাউন্টার চালায়, যার জেরে মৃত্যু হয় ৫ জঙ্গির । তবে এদিন শহিদ হন ২ সেনা জওয়ানও । দক্ষিণ কাশ্মীরের ফ্রিসাল চিন্নিগাম ও মোদেরগাম অঞ্চলে এনকাউন্টারগুলি চলে ।

জানা যায় গোপন সূত্রে এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে শুরু হয় তল্লাশি অভিযান । মোদেরগাম অঞ্চলে ভারতীয় সেনা, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশ যৌথ উদ্যোগে একটি তল্লাশি অভিযান চালায় । সেই সময়েই জঙ্গিরা গুলি চালায় বলে খবর । এই এনকাউন্টারএর সময়েই গুলিবিদ্ধ হন ভারতীয় সেনার এক জওয়ান । অপরদিকে ফ্রিসাল অঞ্চলে চলে এনকাউন্টার । সেখানে গুলি পাল্টা গুলিতে নিকেশ করা হয় ৪ জঙ্গিকে । আহত হন এক জওয়ান; শহিদ হন আরও এক সেনা ।

জম্মু-কাশ্মীরের আইজি ভি কে বিরধি জানান, তাঁরা এই অভিযান জারি রাখবেন । একই সঙ্গে জানা যায়, আপাতত ওই অঞ্চলটিকে ঘিরে রাখা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

