তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট কবে? সামনে এল দিনক্ষণ

চলতি মাসেই পেশ হতে চলেছে কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট। শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানালেন, আগামী ২৩ জুলাই অষ্টাদশ লোকসভার প্রথম বাজেট পেশ হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণই তৃতীয় মোদী সরকারের বাজেট পেশ করবেন।

কিরেন রিজিজু এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, আগামী ২২ জুলাই বাজেট অধিবেশন বসতে চলেছে। ২৩ জুলাই, মঙ্গলবার লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে বাজেট অধিবেশন। এই সময়কালে বাজেট নিয়ে আলোচনা চলবে। লোকসভা নির্বাচনের কারণে গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল। তৃতীয়বার ক্ষমতায় এসে এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে মোদী সরকার।

নতুন সরকার গড়ার পর এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করার পালা। প্রত্যাশা রয়েছে তুঙ্গে। মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। কোনও সুরাহা মিলবে কি? এনডিএ সরকারে ফের অর্থ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারমণ, তাই স্বাভাবিকভাবেই তিনি বাজেট পেশ করবেন। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল সেখানে হতাশা প্রাপ্তি হয়েছিল মধ্যবিত্তের। আক্ষেপ প্রকাশ পেয়েছিল একাংশের। এবার তৃতীয় সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেটে কোনও চমক থাকবে কিনা সেদিকেই নজর থাকবে সব মহলের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube