লকডাউনের মধ্যেও রাম জন্মভুমীতে পুজো পাঠ ‌যোগী আদিত্যনাথের

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমগ্র দেশবাসীর কাছে লক ডাউনের ২১ দিন সোশ্যাল ডিসট্যান্সিংয়ের আর্জি জানানোর কয়েক ঘন্টা পরই উত্তর প্রদেশের মুখ্যামন্ত্রী আদিত্যনাথ ‌যোগ দিলেন একটি ধর্মীয় অনুষ্ঠানে। বুধবার সকালে অ‌যোধ্যার একটি ধর্মীয় অনুষ্ঠানে ‌যোগদান করেন তিনি।

‌যদিও সরকারি মুখপাত্ররা জানান, এই অনুষ্ঠআনের জন্য ‌যথা‌যথ সাবধানতা অবলম্বন করা হয়েছে। অ‌যোধ্যায় রাম লাল্লার মূর্তি বর্তমানে থাকা একটি অস্থায়ী জায়গা তেকে সরিয়ে নব নির্মিত জন্মভুমিতে নিয়ে ‌যাওয়ার উপলক্ষ্যে ছিল এই অনুষ্ঠান। তাঁরা এও বলেন দুই স্থানের ও তার সাথে এই অনুষ্ঠানে ‌যোগদানকারী সকলকে স্যানিটাইজেশন পদ্ধতির মাধ্যমে জীবানুমুক্ত করে তবে এই অনুষ্ঠান পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ‌যোগী আদিত্যনাথের নেতৃত্বে অন্যান্য পুরোহিতদের সাথে মন্দিরে নিয়ে ‌যাওয়া হয় দেবতা মুর্তি। এখানে সরকারি আধিকারিক ও রাম জন্মভুমি ট্রাস্টের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube