৩০০ বছর পেরিয়ে আজও অমলিন বারুইপুরের রায় চৌধুরীদের রথ

পুরীর রথের উৎসবে সামিল হতে পারতেন না তৎকালীন দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামের মানুষজন । আর সেই কারণে তাঁদেরকে রথের আনন্দ দিতে জেলার অন্যতম জমিদার রাজবল্লভ রায়চৌধুরীর হাত ধরে রথযাত্রার সূচনা হয় বারুইপুরের জমিদার রায় চৌধুরীদের বাড়িতে । লর্ড কর্ণওয়ালসিসের আমলে জমিদারির পত্তন হয় রায় চৌধুরীদের। আর সেই থেকেই এখানে বাঙালির বারো মাসে তেরো পার্বণ পালিত হয় । আর সবকিছুর মধ্যে অন্যতম রায় চৌধুরীদের এই রথ । দূরান্ত

রথ উপলক্ষ্যে দূর দূরান্ত থেকে মানুষের সমাগম হয় বারুইপুর রাসমাঠে । রথযাত্রা উপলক্ষে মেলাও বসে । প্রায় একমাস ধরে চলে এই রথের মেলা । পুরীর রথের সমস্ত নিয়ম মেনেই বারুইপুরে রায় চৌধুরীদের রথযাত্রা পালিত হয় । দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা আসেন একবার রথের দড়িতে টান দিতে । তিনশো বছরের বেশি সময় ধরে এই রথ চলে আসলেও সাধারণ মানুষের উৎসাহে এতটুকু ভাঁটা পড়েনি ।

এখনও ব্রিটিশ আমলের লোহার শিকল দিয়ে রথ টানা হয় । শাল কাঠ দিয়ে তৈরি একই রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে বছরের পর বছর রায়চৌধুরীদের নাট মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রওনা দেন মাসির বাড়িতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube