জীবন আর্থিক কষ্টে জেরবার? বাড়িতে লাগান অ্যালোভেরা গাছ
2 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
স্নেহা চক্রবর্তী
হাজার চেষ্টা করেও টাকার মুখ দেখতে পারছেন না? উলটে টাকা জলের মত খরচ হয়ে চলেছে? পাশাপাশি সংসারে অশান্তি? কিছুতেই শান্তি-সমৃদ্ধি আসছে না জীবনে? সব কিছুরই সমাধান আছে, এমনটাই দাবি বাস্তুশাস্ত্রের ।
ঘরে সুখ, শান্তি বজায় রাখতে একাধিক উপায়ের কথা বলা হয় । সেই অনুযায়ী, বাস্তুশাস্ত্র মতে অ্যালোভেরা গাছ গৃহস্থের উন্নতির জন্য খুবই উপকারি । তুলসী, কারি পাতার মতোই বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে, সংসারে নানান সমৃদ্ধি ধরে রাখতে বাড়িতে লাগান, অ্যালোভেরা গাছ ।
সংসারে আর্থিক উন্নতির জন্যও অ্যালোভেরা গাছ প্রয়োজনীয় । বাস্তুশাস্ত্র অনুযায়ী আর্থিক উন্নতি থেকে সংসারে সুখ আনতে কোন দিকে অ্যালোভেরা গাছ লাগাতে হবে জেনে নিন । বাস্তুমতে, বাড়িতে সঠিক দিকে অ্যালোভেরা গাছ রাখলে টাকা আসে । জীবন ভরে ওঠে সাফল্যে । কিন্তু তা ভুল দিকে হলেই হীতে বিপরীত হবে ! সুখ সমৃদ্ধি বাড়াতে অ্যালোভেরা গাছ বাড়ির পূর্ব দিকে রাখুন ।
মনে করা হয়, পূর্ব দিক হল সূর্য দেবের দিক । এই দিকে অ্যালোভেরা লাগালে আত্মবিশ্বাস বাড়ে, কষ্ট দূর হয় । তবে, মাথায় রাখবেন বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা বসালে, উত্তর পূর্বদিকে কোনও বড় গাছ রাখা যাবে না । এতে আর্থিক সমস্যা আরও বাড়বে । বাইরের পাশাপাশি ঘরেও রাখতে পারেন এই গাছ । একদিকে যেমন ঘরের সৌন্দর্য বাড়ায় এই গাছ, তেমনই প্রেম, ধন, উন্নতি, পদোন্নতি এবং প্রতিপত্তি বাড়ায় অ্যালোভেরা গাছ ।
শুধু তাই নয়, অনেকে ত্বক ভালো রাখতে ব্যবহার করেন অ্যালোভেরা । অন্যদিকে অ্যালোভেরাতে থাকা ল্যাক্সেটিভ উপাদান যা পেট পরিষ্কার করতে সাহায্য করে, হজমশক্তি বাড়ায় । অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে । এটির ঔষধি গুণ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল ও সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে ।
ঘরে ও বাইরে আপনি রাখতে পারেন অ্যালোভেরা গাছ । তবে সঠিক দিকে অবশ্যই লাগাতে হবে গাছ । নইলে হতে পারে হীতে বিপরীত।