ভাঙড়ে গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির । চোর সন্দেহে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । রবিবার এমনই ঘটনা ঘটেছে ভাঙড় থানা থেকে ঢিল ছড়া দূরত্বে ভাঙড় বাজারে । থানার সামনে এই ঘটনা ঘটায় উঠছে নানান প্রশ্ন ।
এদিনের ঘটনায় জানা যায়, দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ আসেনি বলে অভিযোগ তোলা হয় । গ্রামবাসীরাই এদিন মৃতদেহ উদ্ধার করে বলে স্থানীয় সূত্রের দাবি । এই ঘটনায় জানা যায়, মৃত ব্যক্তির নাম আজগার মোল্লা । ফুলবাড়ী এলাকার বাসিন্দা তিনি ।
ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন কার্যত মুখে কুলুপ এটেছেন । দীর্ঘক্ষন মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ ঘটনাস্থলে কেন পউছলা না তাই নিয়ে উঠছে প্রশ্ন । থানার সামনেই এরকম ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

