নিউজটাইম ওয়েবডেস্ক : সানন্দা বসু
আড়িয়াদহে মা-ছেলেকে মারধরের ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত সিং ।ডানলপে ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল ইনস্টিটিউটের কাছ থেকে গ্রেফতার হয় জয়ন্ত । বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ । এই নিয়ে আড়িয়াদহকান্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে ৯। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, গুরুতর আঘাত-সহ একাধিক অভিযোগ রয়েছে । অবশেষে গ্রেফতার মদন-ঘনিষ্ঠ জয়ন্ত সিং । মা-ছেলেকে মারের পরই কলকাতা ছাড়ে জয়ন্ত, দাবি পুলিশের । আড়িয়াদহে মারধরের পরই উত্তরবঙ্গে গা ঢাকা দেয় জয়ন্ত । নিজের গাড়ি চালিয়ে উত্তরবঙ্গে পালায় অভিযুক্ত তৃণমূল কর্মী । উত্তরবঙ্গে ২ দিনে দু’টি রিসর্ট বদলায় মদন-ঘনিষ্ঠ জয়ন্ত । জয়ন্তর গতিবিধির উপর নজর রাখতে উত্তরবঙ্গে টিম পাঠায় পুলিশ । টাকা ফুরিয়ে আসতেই কলকাতায় ফেরে জয়ন্ত ।ডানলপের কাছে এক পরিচিতর থেকে টাকা নিতে এলেই পাকড়াও করা হয় তাঁকে । টাকা নিয়ে ওড়িশায় পালানোর ছক ছিল জয়ন্তর, দাবি পুলিশের । তবে বচসার জেরেই মা ও ছেলেকে নির্মমভাবে অত্যাচার করেছিল জয়ন্ত না কি এর পিছনে অন্য কোনো কারণ আছে ,তা জানতে চেষ্টা করছে বেলঘরিয়া থানার পুলিশ ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

