কলকাতায় ফিরল কলেরা?

কলকাতায় কি ফিরল কলেরা ? এই বিষয়ে জানা যাচ্ছে বাগুইআটির জ্যাংড়ায় আক্রান্ত হয়েছেন বছর ৩৫ এর এক যুবক । বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি । গত রবিবার বমি ও পেটের সমস্যা নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন তিনি । সেখানেই রোগীর স্বাস্থ্য পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে বলে হাসপাতাল সূত্রে খবর । 

অন্যদিকে জানা যায়, একই উপসর্গ রয়েছে রোগীর মায়েরও । ওই এলাকায় আরও কেউ কলেরা আক্রান্ত হয়েছেন কি না, তার খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর । পানীয় জল এবং স্নানের জলে কলেরার জীবাণু রয়েছে কি না, তা জানতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রতিনিধিদল এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছেন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে আক্রান্ত যুবকের আবাসনের আরও এক বাসিন্দারও এই একই উপসর্গ দেখা দিয়েছিল । 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube