রথের দিনেও অব্যাহত বৃষ্টি! সপ্তাহান্তে ফের দুর্যোগের আশঙ্কা?

মৌসুমী অক্ষরেখার প্রভাবে রথযাত্রার দিনেও রাজ্যে চলবে বৃষ্টি । উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে খবর । বুধবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ । সপ্তাহের শেষে ফের দুর্যোগের আশঙ্কা !

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত রয়েছে যেটি আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে । এর থেকে নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূলে । মৌসুমী অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে শুরু হয়ে বাংলার আসানসোল ও হুগলী হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টিপাত না হলেও বর্ষার বৃষ্টিপাত হবে ।

দক্ষিণবঙ্গ
এরকম বর্ষার আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গে । তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর । সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত । এর প্রভাবেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে । পাশাপাশি দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে । কোথাও সামান্য সময়ের জন্য আংশিক মেঘলা আকাশ থাকবে ।

★আজ রথের দিন আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে । বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না । বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী কয়েক দিনে ।

★সোমবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে বলে জানা যাচ্ছে । তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে ।
★বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বলেই খবর । ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ।

★রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে । ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরের ছয় জেলায় । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুরে ও ভারী বৃষ্টি হবে ।

★সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে । শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে । উত্তর দিনাজপুরেও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

★বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হবে । প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় । সপ্তাহান্তে আরও একবার দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গে ।

কলকাতা
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে । ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই । মূলত মেঘলা আকাশ থাকবে । বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি । বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯১ শতাংশ ।

ভিনরাজ্যে
উত্তর পশ্চিম ভারত এবং উত্তর-পূর্ব ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখন্ড, ওড়িশা, উত্তর প্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং মধ্য মহারাষ্ট্রে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিকিম, বিহার, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, কোঙ্কন, গোয়া, কেরালা, মাহে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম ও কর্নাটকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube