রাজ্যে ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে বর্ষা । আবহাওয়াবিদরা জানাচ্ছেন সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখাও । তাহলে কেমন থাকবে রবিবারের আবহাওয়া । জানা যাচ্ছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রথযাত্রার দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকবে ।আবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । তবে উত্তরবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কমতে পারে । বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি বাড়বে ।
পাশাপাশি জানা যাচ্ছে, ঘূর্নাবর্ত রয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাটে । বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত্য রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় । মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া, কাঁথির উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে বলেও খবর । উত্তরপ্রদেশ ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে ।
আরও একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে আসাম পর্যন্ত । যেটি বিহার, উত্তরবঙ্গ, সিকিম, বাংলাদেশের উপর দিয়ে গেছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর । বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি দু’টোই বাড়বে । সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়ে রয়েছে । এর প্রভাবেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে ।
★আজ, শনিবার মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিরও সম্ভাবনা বেশি থাকবে; উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি ।
★গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি দক্ষিণ বঙ্গে । স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে । তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী কয়েক দিনে ।
★শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেইড রেইন অর্থাৎ বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে । রবিবার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন হবে । বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে । বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে ।
উত্তরবঙ্গে সব জেলাতেই রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা । ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ।
★শনিবার অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে । উত্তর দিনাজপুরে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা । মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
★রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ কমবে । ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরের ছয় জেলায় । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুরে ও ভারী বৃষ্টি হবে।
★সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ।
কলকাতায় থাকবে মূলত মেঘলা আকাশ । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে । বৃষ্টি না হলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ।
কলকাতায় তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৩ % ।
ভিনরাজ্যে
উত্তর পশ্চিম ভারত এবং উত্তর-পূর্ব ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখন্ড ওড়িশা উত্তর প্রদেশ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং মধ্য মহারাষ্ট্রে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিকিম, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কোঙ্কন, গোয়া, কেরালা, মাহে, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও কর্নাটকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

