।। স্নেহা চক্রবর্তী ।।
মাত্র একদিনের অপেক্ষা। রাত পোহালেই সারা দেশে পালিত হবে রথযাত্রা উৎসব। আগামী ৭ই জুলাই, রবিবার পুরীতে রথযাত্রা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, দ্রৌপদী মুর্মু শনিবার চারদিনের ওড়িশা সফরে যাচ্ছেন।
প্রসঙ্গত, এইসময় পুরীতে লক্ষাধিক ভক্ত সমাগম হয়। এই রথযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা থাকে পুরীতে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হাথরসকাণ্ডের কথা মাথায় রেখেই ভিড় নিয়ন্ত্রণে এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে অনেক বছর আগেই অ্যাম্বুলেন্স চলাচলের জন্য ‘গ্রিন করিডর’-এর ব্যবস্থা করা হয়েছে। এবারেও সেই পরিষেবা থাকবে বলেই জানা গিয়েছে।
পুরীতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ সহজেই ছুঁতে পারেন না কেউ। সাধারণ ভক্তদের রথ টানার দড়ি ঘিরে বিপুল জনসমাগম দেখা যায়। আর এটাই প্রশাসনের কাছে বড় চিন্তার বিষয়। তার ওপর এবার থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এখন নিরাপত্তা ব্যবস্থাই চিন্তার কারণ ওড়িশা পুলিশের। তবে পরিস্থিতি সামলাতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে পুলিশ-প্রশাসন।
উল্লেখ্য, একদা ওড়িশার রায়রংপুরের বিজেপি বিধায়ক ছিলেন দ্রৌপদী মুর্মু। বিজেপি-বিজেডি জোট সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০২২ সালে দেশের রাষ্ট্রপতি হওয়ার পরও পুরী গিয়েছিলেন দ্রৌপদী মুর্মু।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

