হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ রাজের!

।। সুস্মিতা সিং ।।

টলিউডের প্রথম সারির একজন জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। তাঁর পরিচালিত একের পর এক ছবি বক্স অফিসে কামাল করেছে। বছরের পর বছর ধরে টলিউড ইন্ড্রাস্ট্রিতে রাজত্ব করে চলেছেন রাজ। সামনেই আসছে বুদ্ধদেব গুহের উপন্যাস অবলম্বনে তৈরি ‘বাবলি’ ছবিটি। যা মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট। হাতে রয়েছে আরও কয়েকটি কাজ। এরমধ্যেই নতুন খবর। শোনা যাচ্ছে, বাংলার পর এবার হিন্দি ওয়েব সিরিজ পরিচালনা করতে চলেছেন রাজ।

টলিউড সূত্রে খবর, নিজের পরিচালিত বাংলা ছবি ‘পরিণীতা’র রিমেক বানাতে চলেছেন রাজ। তবে এটা সিনেমা নয় মুক্তি পাবে ওয়েব সিরিজ হিসেবে। আরও শোনা যাচ্ছে, সিরিজ়ে বলিউডের নায়িকার পাশাপাশি কলকাতার জনপ্রিয় অভিনেতারাও থাকবেন। পুজোর সময় শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। ‘পরিণীতা’য় যেমন ফুটে উঠেছিল উত্তর কলকাতা, সেই ছবির দেখা মিলবে সিরিজ়েও। জানা গিয়েছে, শহরতলিতে কিছু দৃশ্য শুট করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘পরিণীতা’। চেনা ছক ভেঙে একেবারে নতুন ধরনের ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীকে। ছবিতে ফুটে উঠেছিল এক মিষ্টি প্রেম আর প্রতিশোধের গল্প। ছবিতে ‘বাবাই দা’ মানে ঋত্বিক চক্রবর্তীর চরিত্র আজও মনে দাগ কেটে আছে সকল সিনেপ্রেমীদের। প্রশংসিত হয়েছিল শুভশ্রীর অসাধারণ অভিনয়। আর সেই প্রেম প্রতিশোধের গল্পই এবার হিন্দি ওয়েব সিরিজে। এখন দেখার বাংলায় যেভাবে ‘পরিণীতা’ বাজিমাত করেছিল সেই ধারা বজায় রেখে হিন্দি ওয়েব সিরিজ কতটা কামাল দেখাতে পারে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube