খান পরিবারে সুখবর! অভিনেতা-প্রযোজক আরবাজ খান নাকি বাবা হতে চলেছেন, বলিউডে শুরু হয়েছে জোর গুঞ্জন। সম্প্রতি স্ত্রী সুরার সঙ্গে নিয়ে মুম্বইয়ে একটি মেটারনিটি ক্লিনিক থেকে বেরোতে দেখা যায় আরবাজকে। সেই থেকেই জল্পনা চলছে। যদিও এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি খান দম্পতি।

২০২৩ সালে ডিসেম্বর মাসে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন আরবাজ খান ও সুরা খান। এটি আরবাজের দ্বিতীয় বিয়ে। বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা ছিলেন তাঁর প্রথম স্ত্রী। আরবাজের দ্বিতীয় স্ত্রী সুরা পেশায় একজন সেলিব্রেটি মেকআপ আর্টিস্ট। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন সালমন খান। আরবাজ-মালাইকার ছেলেকেও অনুষ্ঠানে দেখা গিয়েছিল। দ্বিতীয় বিয়ের সাত মাসের মধ্যেই কি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন আরবাজ, শুরু হয়েছে গুঞ্জন।

১৯৯৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মালাইকা আরোরা-আরবাজ খান। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে আরহান খান। ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় মালাইকা-আরবাজের। এরপর দু’জনের ব্যক্তিগত জীবন নিয়েই বিস্তর সমালোচনা হয়েছে। বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার প্রেমের সম্পর্ক বলিউডের অন্যতম হট টপিক। সম্প্রতি তাঁদের বিচ্ছেদের খবরও শোনা গিয়েছিল। যদিও এনিয়ে দু’জনের কেউই মুখ খোলেননি।

আরবাজ খানের দ্বিতীয় বিয়ে নিয়েও নেটপাড়ায় তীব্র সমালোচনা হয়েছে। নেটিজেনদের অনেকেই কটাক্ষ করে দম্পতিকে ‘বাবা-মেয়ে’র তকমা দিয়েছিলেন। তবে সূত্রে জানা যায়, তারকা দম্পতির বয়সের পার্থক্য অনেকটাই। একদিকে আরবাজ খানের বয়স যেখানে ৫৬, তাঁর দ্বিতীয় স্ত্রীর বয়স ৩০-এর ঘরে। তবে নেতিবাচক দিকগুলি এড়িয়ে সুখে সংসার করছেন খান দম্পতি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

