বেগুনি শাড়িতে অপরূপা দীপিকা, উঁকি মারছে বেবি বাম্প

।। পম্পি রায় ।।

শুক্রবার রাতে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানে একটি বেগুনি শাড়িতে এলিগেন্ট লুকে সকলের নজর কাড়লেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। ইভেন্টে যোগ দেওয়ার আগে, অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁর বেবি বাম্প দেখা যাচ্ছে। ছবিতে হবু মা বেগুনি শাড়ির সঙ্গে একটি চোকার নেকলেস পরেছেন, সঙ্গে একটি স্লিক বান, যা তাঁর সাজকে সম্পূর্ণ করেছে।

দীপিকার দেওয়া ক্যাপশনটিও সবার দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ প্রেগনেন্সির এই সময়টা তিনি কতটা উপভোগ করছেন, তা যেন এই ছবিগুলিতে ফুটে উঠেছে, এমনই দাবি করছেন নেটিজেনরা। ক্যাপশনে দীপিকা লিখেছেন, “শুধু…কারণ এটি একটি শুক্রবারের রাত এবং (শিশু ইমোজি) আনন্দ করতে চায়”।

ছবি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই অভিনেত্রীর অনুরাগীরা কমেন্ট সেকশনে হবু মা-কে ভালোবাসায় ভরিয়ে দেন। হবু মা ও সন্তানের মঙ্গল কামনা করেছেন তাঁরা। দীপিকার স্বামী রণবীর সিংও পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং লিখেছেন, ”হায়েএএ! আমার জন্মদিনের সুন্দর উপহার! আমি তোমাকে ভালোবাসি।”

২০১৮ সালের ১৪ নভেম্বর অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বলিউডের অন্যতম পাওয়ার কাপল ‘দীপবীর’ চলতি বছরের মার্চ মাসে পরিবারে নতুন সদস্যের আগমনের সুখবর জানিয়েছিলেন। আগামী সেপ্টেম্বরেই ফুটফুটে সন্তানের জন্ম দিতে চলেছেন বলিউডের মাস্তানি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube