ভেন্টিলেশনে নেই, তবে অক্সিজেন চলছে মুকুলের!

।। স্নেহা চক্রবর্তী ।।

শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনও আছন্ন মুকুল রায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান রাজনীতিবিদ। জানা গিয়েছে, ভেন্টিলেশনে না থাকলেও অক্সিজেন চলছে মুকুলের। তাঁর চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করা হয় এবং সেই মেডিক্যাল বোর্ডে রয়েছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ থেকে অভিজ্ঞ চিকিৎসকেরা।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৯ টা নাগাদ কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান তিনি। তাঁর মাথায় চোট লাগে। ১১ টা নাগাদ বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, মুকুলের মাথায় রক্ত জমাট বেঁধে যায়। এরপরই মুকুলের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তারপরেও সংকটজনক অবস্থায় ছিলেন মুকুল রায়। শনিবার তাঁর শারীরিক পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। তবে ঘোরের মধ্যেই রয়েছেন তিনি। এখনও অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে।

দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছেন একদা তৃণমূলের ‘চাণক্য’। কিছুদিন আগে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। এরমধ্যে আবার অস্ত্রোপচার হওয়ায় কিছুটা চিন্তিত চিকিৎসকেরাও।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube