।। সুস্মিতা সিং ।।
দীপিকা পাড়ুকোন। বর্তমানে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করেছেন সকলের। সম্প্রতি মুক্তি পাওয়া ‘কল্কি’ ছবি বক্স অফিসে ঝড় তুলছে। প্রশংসিত হয়েছে দীপিকার অভিনয়। তবে এসব কিছুর মধ্যেই এবার বলিউডে গুঞ্জন, অভিনয় ছাড়তে চলেছেন দীপিকা। কারণ মা হতে চলেছেন তিনি।

কয়েক মাসের অপেক্ষা আর! তারপরেই রণবীর-দীপিকার ঘর আলো করে আসবে তাঁদের প্রথম সন্তান। বলিউড সূত্রে খবর, সন্তান হওয়ার পরই নাকি পুরোপুরি অভিনয় ছেড়ে দেবেন বলিউডের মাস্তানি। এদিকে দীপিকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দীপিকা নাকি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলেন মা হওয়ার পর বলিউড ছেড়ে মন দেবেন সংসারে। আর সেই পথেই হাঁটতে চলেছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান দীপিকা। তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়েছিলেন বন্ধুবান্ধব থেকে তাঁদের অনুরাগীরা। তবে তারপর থেকেই দীপিকার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এমনও শোনা যাচ্ছিল দীপিকা নাকি সারোগেসির সাহায্য নিয়ে মা হতে চলেছেন। তবে সেই বিতর্কের অবসান নিজেই ঘটিয়েছিলেন দীপিকা। নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও বিভিন্ন সময় ক্যামেরাবন্দি হয়েছেন দীপিকা যেখানে স্পষ্ট তাঁর বেবিবাম্প। সব মিলিয়ে বলাই যায় রণবীর-দীপিকা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার। তবে সফলতার চূড়ায় থেকেও সত্যিই কি অভিনয় ছাড়বেন দীপিকা পাডুকোন, কৌতূহল বাড়ছে অনুরাগী মহলে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

