করোনা মোকাবিলায় দেশবাসীর পাশে বাটলার, নিলামে তুললেন বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার করাল গ্রাস থেকে বাদ পড়েনি তাঁর দেশ। সুস্থ-স্বাভাবিক পরিস্থিতির পরিবর্তে সারা দেশ জুড়ে এখন চলছে মৃত্যুমিছিল। এই সংকটের দিনে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটর জস বাটলার। তাই এই মুহূর্তে দেশবাসীর পাশে দাঁড়াতে এক অভিনব পন্থা অবলম্বন করলেন এই তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান। ইংল্যান্ডের দুটি হাসপাতালকে অর্থ সাহায্য করতে এবার নিজের বিশ্বকাপ খেলা জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

২০১৯-এর বিশ্বকাপে ইয়ন মর্গ্যানের টিম ইংল্যান্ডের দূর্দান্ত জয় আজও চোখে ভাসে ক্রিকেট প্রেমীদের। সেবারই প্রথমাবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়ছিল ইংল্যান্ড। দেশের দূর্দিনে সেই বিশেষ ম্যাচে তাঁর পরা  জার্সিটিই এবার নিলামে তোলার সিদ্ধান্ত নিলেন বাটলার। এদিন সোশ্যাল সাইটে বিশ্বাকাপের একটি ভিডিও ক্লিপ পোস্ট করে তারকা ক্রিকেটর লেখেন, “রয়্যাল ব্রম্পটন ও হেয়ারফিল্ড হাসপাতালকে আর্থিক ভাবে সাহায্য় করার জন্য আমি আমার বিশ্বকাপ ফাইনালের টি-শার্ট নিলামে তুলছি। গত সপ্তাহে দেশবাসীকে পাশে থাকার আবেদন জানায় এই দুই হাসপাতাল।  তারাকরোনা আক্রান্তদের সুস্থ করতে উন্নত সরঞ্জাম ব্যবহার করতে চায়।” নিলামে যা আর্থ পাবেন তার পুরোটাই ওই দুই হাসপাতালে তুলে দেবেন বলেও জানান বাটলার। 

 যারা এই কঠিন পরিস্থিতিতে নিজেদের খথা চিন্তা না করেই দিনরাত রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের প্রতি এদিন শ্রদ্ধা জ্ঞপন করেন বাটলার। একইসাথে তাঁদের পাশে থাকারও বার্তা দেন তিনি। 

ইতিমধ্যেই ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪০০। মৃতের সংখ্যাও ২২ হাজার পেরিয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সমস্তরকম ব্যবস্থা করে যাচ্ছে সেদেশের সরকার। এবার সেই ভার কিছুটে হলেও নিজের কাঁধে তুলে নিতে তৎপর হলেন তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube