দেশে করোনা আক্রান্ত লাফিয়ে বাড়লো নিজামুদ্দিন যোগে

নিউজটাইম ওয়েবডেস্ক : কেটেছে মাত্র সাড়ে ১২ ঘণ্টা। সেই সময়ের মধ্যে দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ল ২৪০। বেড়েছে মৃতের সংখ্যাও।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, সেই অনুযায়ী সকাল ন’টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৬৩৭। গতরাতে সাড়ে আটটা পর্যন্ত সেই সংখ্যাটা ছিল ১,৩৯৭। অর্থাৎ এক রাতেই করোনা আক্রান্তের সংখ্যা একলাফে ২৪০ বেড়েছে।

দিল্লির নিজামুদ্দিন জমায়েতে যোগ দেওয়া বহু মানুষের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। বিশেষত তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে নতুন করে করোনা আক্রান্তদের অধিকাংশই নিজামুদ্দিনের জমায়েতে যোগ দিয়েছিলেন। গতরাত ন’টা থেকে বুধবার সকাল ন’টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশে যে ৪৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁরা সবাই জামাতের জমায়েতে ছিলেন। পুডুচেরিতে দুই করোনা আক্রান্ত দিল্লির জমায়েতে এসেছিলেন।

এদিকে, বুধবার সকাল সাড়ে ন’টা পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যু সংখ্যা তিন বেড়েছে। এখনও পর্যন্ত দেশে করোনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। তবে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়েছে। বুধবার সকাল ন’টা পর্যন্ত ১৩২ জন সুস্থ হয়ে উঠেছেন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube