নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়
ধরাশায়ী কনজার্ভেটিভ পার্টি । ব্রিটেনে এবার সরকার গড়ছে লেবার পার্টি । প্রধানমন্ত্রী হচ্ছেন বছর একষট্টির কিয়ার স্ট্যারমার । ভোটের ফল প্রকাশের পরপরই, নতুন সরকার গঠনের কাজ শুরু করে দিয়েছেন ভাবী প্রধানমন্ত্রী । প্রথম পর্যায়ে তিনি ২০ জন মন্ত্রী বেছে নিয়ে, তাঁদের দায়িত্বও বণ্টন করে দিয়েছেন । ব্রিটেনের নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমকে রেইচেল রিজ । যিনি ব্রিটেনের ৭০৮ বছরের ইতিহাসে প্রথম চ্যান্সেলর অফ এক্সচেকার বা অর্থমন্ত্রী । ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ হয় । দু’টি আসন ছাড়া, শুক্রবার প্রকাশিত ৬৪৮টি আসনের ফলাফল । গতবারের চেয়ে ২১৪টি আসন নিয়ে কিয়ার স্টারমারের লেবার পার্টি এবার মোট ৪১২টি আসনে জয়লাভ করেছে । আর গতবারের চেয়ে ২৫২টি আসন হাতছাড়া হয়েছে কনজার্ভেটিভ পার্টির । তাদের ঝুলিতে ১২১টি আসন । পাশাপাশি ভাল ফল করেছে লিবারেল ডেমোক্র্যাট পার্টি । তাদের প্রার্থীরা জিতেছেন ৭১টি আসনে । এর আগে কোনও নির্বাচনেই তারা এত ভাল ফল করেনি । বাকি আসনগুলিতে জয়লাভ করেছেন অন্যান্য দল ও নির্দল প্রার্থীরা ।





ব্রিটিশ সার্বভৌম ‘প্রাইভেট এস্টেট’ ডাচি অব ল্যাংকাস্টার চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন লেবার পার্টির আইনসভার প্রবীন সদস্য প্যাট ম্যাকফ্যাডেন । জীবনে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে রাজনীতিতে আসা তুখোড় আইনজীবী শাবানা মাহমুদকে করা হয়েছে লর্ড চ্যান্সেলর তথা তাঁকে দেওয়া হয়েছে বিচার বিভাগের দায়িত্ব । প্রাক্তন কনজার্ভেটিভ নেত্রী লিজ ট্রাসের পর তিনিই দ্বিতীয় মহিলা, যিনি এই দায়িত্ব পেলেন ।
প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে জন হিলিকে । সামরিক ভাবে খরচ কমানোর পক্ষে হলেও, ইউক্রেইনের পক্ষে জোরালো অবস্থান রয়েছে তার । যুক্তরাজ্যের জাতীয় সমস্যার মধ্যে বেশি আলোচিত স্বাস্থ্য । স্টারমার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ও য়েস স্ট্রিটিং ।
ব্রিটেনের শিক্ষামন্ত্রী হচ্ছেন ব্রিজিট ফিলিপসন । ২০১০ সালে প্রথমবার এমপি হন তিনি ।
জ্বালানী মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে এড মিলিব্যান্ডকে । অবশ্য তাঁর মন্ত্রকের নাম জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো । ২০১০ সালে লেবার সরকারের শেষ দিকে এমন দায়িত্ব পেয়েছিলেন তিনি ।
- কর্ম ও পেনশন মন্ত্রী হয়েছেন লিজ কেন্ডাল
- ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী হয়েছেন জোনাথন রেনল্ডস
- বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন পিটার কাইল
- লুইস হাইগকে করা হয়েছে পরিবহন মন্ত্রী
- পরিবেশমন্ত্রী হয়েছেন স্টিভ রিড
- সংস্কৃতি, সংবাদ মাধ্যম এবং ক্রীড়া মন্ত্রকের দায়িত্বে লিসা নন্দি
- হিলারি বেনকে নর্দান আয়ারল্যান্ড বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে
- আইয়ান মুরেইকে স্কটল্যান্ড বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে
- ওয়েলস বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে জো স্টিভেনসকে

- লুসি পাওয়েল হয়েছেন কমন্স নেতা এবং লর্ডসের নেতা করা হয়েছে ব্যারোনেস স্মিথকে
- পার্লামেন্টে লেবার পার্টির চিফ হুইপ করা হয়েছে অ্যালান ক্যাম্বলকে
- রেইচেল রিজকে দায়িত্ব দেওয়ার পর তার সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ড্যারেন জোনস
- অ্যাটর্নি জেনারেল পদে বসানো হয়েছে রিচার্ড হারমারকে
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

