করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক পোস্ট, ধৃত পুরুলিয়ার ৩ যুবক

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা যেন বর্তমানে সকলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে অনেকেই গুজব ছড়ানোর চেষ্টা করছেন। তবে এবার সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে পোস্ট করার জেরে গ্রেফতার করা হল পুরুলিয়ার তিন যুবককে। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর পোস্ট করেছিল ওই তিন যুবক। শুধু তাই নয়, তাঁদের এই পোস্ট সাধারণ মানুষের মনে ভয়ের সঞ্চার করতে পারে এবং সামাজিক শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে বলেও দাবি করা হয়েছে। 

ধৃত ওই তিন যুবক পুরুলিয়ার আড়শা থানা এলাকার ঝুজকা গ্রামের বাসিন্দা। পুলিশ সুত্রের খবর, স্বরূপ মাহাতো, হেঁসলা গ্রামের বিজয় কুইরি এবং সরোজ মাহাতো নামের ওই তিন যুবক সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে ওই এলাকার এক ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন তাঁরা। করোনা নিয়ে যেহেতু বর্তমানে উদ্বিগ্ন সকলেই তাই পোস্ট করার সাথে সাথে ভাইরাল হয় সেই খবর। এমনকি পোস্টে জানানো হয়, আক্রান্ত ওই ব্য়ক্তিকে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের এই পোস্ট প্রকাশ্যে আসতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে জেলাবাসীর। কিন্তু তারমধ্য়েই এই খবরটি ভুয়ো বলে আড়শা থানায় অভিযোগ জানান গোকুলচন্দ্র রুইদাস নামে সেখানকারই এক বাসিন্দা। 

এরপরেই ঘটনার তদন্তে নামে আড়শা থানায় পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে তাঁরা জানান, ওি তিন যুবকের পোস্টে যে ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার কথা বলা হয়ছে তাঁর রিপোর্ট মোটেই পজেটিভ নয়। ইতিমধ্যেই ধৃত তিন যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ১৫৩,৫০৪, ১২০বি ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube