আগস্টের মধ্যেই NDA সরকারের পতন! দলীয় কর্মীদের প্রস্তুত থাকার পরামর্শ লালুর

লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। এনডিএ জোটের উপর নির্ভর করেই সরকার গড়তে হয়েছে বিজেপিকে। এনিয়ে বিরোধীরা কটাক্ষ করতেও পিছুপা হয়নি। এবার এনডিএ সরকারের স্থায়িত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। দলীয় কর্মীদের বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। দলের কর্মী-নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, ‘ নতুন এনডি সরকার অত্যন্ত দুর্বল। আগস্টের মধ্যেই কেন্দ্রের সরকারের পতন হতে পারে।‘ এই বক্তব্যের পরই আরজেডি প্রধান দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘যেকোনও সময়ে নির্বাচন হতে পারে। আপনারা প্রস্তুত থাকুন। পাশাপাশি লোকসভা নির্বাচনের ফলাফল নিয়েও সন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাঁকে।

২০২৪-এর লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে ‘ইন্ডিয়া’ বনাম ‘এনডিএ’। দশ বছরের প্রথমবার লোকসভায় ‘ম্যাজিক ফিগার’ পার করতে পারেনি বিজেপি। এমনকি এনডিএ জোট ৩০০-র গণ্ডি পার করতে পারেনি। নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নায়ডুর উপর নির্ভর করেই কেন্দ্রের সরকার তৈরি হয়েছে। জোটকে সঙ্গে নিয়েই তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন নরেন্দ্র মোদী। সরকার গঠনের পর থেকেই এসেছে বিরোধীদের খোঁচা। এবার লালু প্রসাদ যাদবের দাবি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube