পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগ তুলে NEET-UG-তে শুরু হয়েছিল ব্যাপক বিতর্ক । এরই মধ্যে এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার কাউন্সেলিং প্রক্রিয়াটিও । শনিবার কাউন্সেলিং হওয়ার কথা থাকলেও এনটিএ-র পক্ষ থেকে কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দেওয়া কথা ঘোষণা করা হয় । তবে ফের কবে থেকে কাউন্সেলিং প্রক্রিয়াটি শুরু করা হবে সেই নিয়ে এখনও কিছুই জানা যায়নি ।
শনিবার এনটিএ-র পক্ষ থেকে ঘ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং প্রক্রিয়া । সূত্রের খবর, নিট সংক্রান্ত বিতর্কের মধ্যেও নিটের কাউন্সেলিং চালিয়ে যেতে আগ্রহ দেখিয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তবে এখন অনির্দিষ্টকালের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হল বলে জানা যাচ্ছে ।
গ্রেস মার্কস দেওয়া ও প্রশ্ন পত্র ফাঁস হয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই ব্যাপক রকম বিতর্ক শুরু হয়েছিল এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে । এমনকি গ্রেস মার্কস দেওয়ার জেরে ৬৭ জন পরীক্প্রষার্ম্থীরা প্রথম স্থানাধিকার করেছিলেন; যার জেরে ফের পরীক্ষায় বসতে হয় তাঁদের । তবে গতকাল, কেন্দ্র ও এনটিএ-র তরফে সুুপ্রিম কোর্টে পৃথক দু’টি হলফনামা পেশ করে জানানো হয়, নিট পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করলে বহু পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে । এমনকি যারা সকল নিয়ম মেনে পরীক্ষা দিয়েছেন এটি তাঁদের জন্যও যুক্তিযুক্ত হবে না ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

