বন্যার কবলে আসাম! মুখ্যমন্ত্রীর নিশানায় চিন?

প্রবল বর্ষণে বন্যায় বিধ্বস্ত আসাম । দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে জেলার পর জেলা । ইতিমধ্যেই খবর মিলেছে মৃতের সংখ্যাও ৫০ পার করেছে । তবে বন্যার জেরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিশানায় পড়ল প্রতিবেশী দেহ চিন!

তথ্য বলছে আসামে প্রায় ১২০টির উপর নদী রয়েছে যার বেশিরভাগের উৎস হল অরুণাচল প্রদেশ, মেঘালয় সহ ভুটান ও চিনের পার্বত্য এলাকা । এরই মধ্যে এক সাক্ষাৎকারে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, অরুণাচল প্রদেশ থেকে বয়ে আসা জলের জেরেই আসামের এই পরিস্থিতি হয় প্রত্যেক বছর । পাশাপাশি তিনি আরও জানান, চিন যদি নিজেদের সীমান্ত লাগোয়া অঞ্চলে রিজার্ভয়ের তৈরি করত তাহলে এই বিপর্যয়ে কিছুটা হলেও এড়ানো যেত । একই সঙ্গে তিনি বাংলাদেশেও বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন ।

পরিসংখ্যান বলছে, ২৯টি জেলায় ২৮০০ গ্রামে প্রায় ১৮ লক্ষ বাসিন্দাদের ভুক্তভুগি হতে হয় এই বন্যার জেরে । মুখ্যমন্ত্রী নিজে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন । তিনি বারবার আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার কথা প্রকাশ্যে বলেছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube