অবশেষে কাটতে চলেছে দুই বিধায়কের শপথ জট! শুক্রবার বিধানসভায় হতে চলেছে শপথ গ্রহণ অনুষ্ঠান! গতকালই বিধানসভায় বিশেষ অধিবেশনের কথা জানিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, শুক্রবার বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজই দুপুর ২ টোয় শপথ নেবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার।
গত ৪ জুন রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়। বরাহনগর থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলায় জয়ী হন তৃণমূলের রেয়াত হোসেন সরকার। জয়ী হয়েও শপথ ঘিরে তৈরি হয় জট। তীব্র হয় রাজ্য-রাজ্যপাল সংঘাত। বিধানসভায় শপথ নিতে ধর্নায় বসেন দুই জয়ী প্রার্থী। এরইমধ্যে জানা যায়, রাজ্যপাল বিধানসভার ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছেন।
বিধানসভা সূত্রে খবর, এদিন দুপুর ২ টোয় তৃণমূলের দুই জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করাতে পারেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তবে রাজভবনের তরফে কেন স্পিকারকে এড়িয়ে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হল, সেই প্রশ্ন উঠছে। তবে জটিলতা কাটিয়ে দুই বিধায়ক শুক্রবার শপথ নিতে পারবেন কি, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

