গত বুধবার কাঁচরাপাড়ার বাড়িতে পড়ে গিয়েছিলেন প্রাক্তন রেল মন্ত্রী মুকুল রায় । পরিবার সূত্রে জানা যায় মাথায় গুরুতর চোট পেয়েছিলেন তিনি । দ্রুত তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । শুক্রবার তাঁকে হাসপাতালে দেখতে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ । তাঁর শারীরিক অবস্থা দেখে কার্যত ভেঙে পড়েছেন তিনি ।

বর্ষীয়ান নেতাকে দেখে এসেই সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেন তৃণমূল নেতা । তিনি লেখেন, ‘মুকুল রায়কে দেখে এলাম…আইসিইউ । খারাপ লাগল। আজ ভেন্টিলেশনের বাইরে। কিন্তু মস্তিষ্ক অচল। চোখ বুজে শুয়ে। শুভ্রাংশু কয়েকবার ডাকল। সাড়া দিল না। ডাক্তাররা বলছেন, পর্যবেক্ষণ ও অপেক্ষা। অতিসক্রিয়দের এই নিষ্ক্রিয় ছবি বেদনাদায়ক। মতপার্থক্য ভুলিয়ে মন ভারাক্রান্ত করে দেয়। মুকুলদা সাড়া দিক। সেরে উঠুক।’
তাঁর এই লেখা দেখে বোঝাই যায়, অসুস্থ মুকুল রায়কে দেখার পর তাঁর মনও ভালো নেই । পোস্ট শেষে এক কালের সতীর্থর আরগ্য কামনা করেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

