বাগদা উপনির্বাচনে জিততে ‘কৌশলী’ তৃণমূল!

আগামী সপ্তাহে বাগদায় উপনির্বাচন। ২১-এ এই আসনে জয় পেয়েছিল বিজেপি। পরবর্তীকালে বাগদার বিধায়ক তৃণমূলে যোগ দেন। তবুও গত লোকসভা নির্বাচনেও এখানে ভালো ফল করতে পারেনি শাসক দল। তাই এবার উপনির্বাচনে কোমর বেঁধে নামছে তারা। প্রার্থী বাছাই থেকে প্রচার, সবেতেই অঙ্ক কষে ময়দানে নেমেছে তৃণমূল। উপনির্বাচনে কোন কৌশলে জিততে চাইছে শাসক দল!

বাগদা বিধানসভা কেন্দ্র বনগাঁ লোকসভার অন্তর্গত। ২৪-এর লোকসভা নির্বাচনে বনগাঁয় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস ছিলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী। বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদা সহ ছয়টি বিধানসভাতেই হারতে হয়েছে তাঁকে। সূত্রে খবর, লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণের মাধ্যমে শাসক দল বুঝতে পেরেছে বনগাঁজুড়ে ঠাকুরবাড়ির প্রভাব অনেক। তাই উপনির্বাচনে সেই ‘অ্যাডভান্টেজ’ পেতে চাইছে শাসক। তারা প্রার্থী করেছে প্রয়াত তৃণমূল সাংসদ কপিলকৃষ্ণ ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা ঠাকুরকে।অন্যদিকে, বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, যিনি মতুয়া হলেও ঠাকুরবাড়ির সদস্য নন। তাই বাগদায় জয় নিয়ে আশাবাদী তৃণমূল।

প্রচারের ক্ষেত্রেও বিশেষ বদল এনেছে শাসক দল। যেমন উপনির্বাচনের প্রচারে কোনও বড় সভা-সমাবেশ বা রোড শো-মিছিল হবে না। এই কেন্দ্রে উপনির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী সুজিত বসু, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে। ছোট ছোট ঘরোয়া বৈঠক হবে। পাশাপশি তৃণমূলের বড় বড় নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গিয়েছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে জয়ী হন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস। কিন্তু কয়েকমাসের মধ্যেই দলবদল করে তৃণমূলে যোগ দেন তিনি। ২৪-এর লোকসভা নির্বাচনে বনগাঁয় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিশ্বজিৎ দাসকে প্রার্থী করে শাসক দল। তবে পরাজিত হন তিনি। উপনির্বাচনে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। বিশ্বজিৎ দাসের ইস্তফায় খালি হওয়া বাগদা আসনে আগামী ১০ জুলাই উপনির্বাচন হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube