গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলছে। এরফলে তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। শুক্রবারও দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে ঘামের অস্বস্তি কমবে কি? কতদিন চলবে বৃষ্টি? কী জানাচ্ছে আবহাওয়া দফতর!
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১০ জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই দক্ষিণবঙ্গে বর্ষণ হচ্ছে। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলায় বেশি বৃষ্টির সতর্কতা।
কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

