যশরাজের স্পাইভার্সে জুটিতে আলিয়া-শর্বরী, প্রকাশ্যে এল টিজার

।। পম্পি রায় ।।

অবশেষে অভিনেত্রীদের মুখ্য ভূমিকায় রেখে যশরাজ ফিল্মসের স্পাই ছবির নাম ঘোষণা করা হল। স্পাইভার্স -এর নতুন ছবির নাম “আলফা”। স্পাইভার্সে সুপার-এজেন্টের ভূমিকা পালন করবেন বলিউড সুপারস্টার আলিয়া ভাট। তাঁর সঙ্গে যোগ দেবেন ইন্ডাস্ট্রির উঠতি তারকা শর্বরী ওয়াঘ। শুক্রবার ছবির টিজার প্রকাশ্যে এসেছে। আলিয়া ও শর্বরী তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘এবার সময় আলফার… !’ প্রযোজক আদিত্য চোপড়ার এই ছবিতে ‘আলফা গার্লস’ হিসেবে দেখা যাবে আলিয়া ও শর্বরীকে।

ভিডিওতে আলিয়া ভাটকে বলতে শোনা যায়, “গ্রীক অ্যালফাবেট কা সবসে পেহলা অক্ষর… অউর হামারে প্রোগ্রাম কা মোটো.. সবসে পেহেলে, সবসে তেজ, সবসে বীর। ধ্যান সে দেখো তো হার শেহের মে এক জঙ্গল হ্যায়। অর জঙ্গল মে হামেশা রাজ করেগা.. আলফা!” ‘আলফা’ ছবির পরিচালক হলেন শিব রাওয়েল। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘দ্য রেলওয়ে মেন’ সিরিজের হাত ধরে পরিচালক হিসেবে ডেবিউ করেন তিনি।

প্রযোজক আদিত্য চোপড়ার তৈরি স্পাই ইউনিভার্স সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’ ছবির হাত ধরে ২০১২ সালে যাত্রা শুরু করে। এরপর স্পাইভার্স-এর টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান, টাইগার ৩, সব ছবি ব্লকবাস্টার হয়েছে। যা বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে। স্পাই ইউনিভার্স-এর প্রথম মহিলাদের নিয়ে তৈরি “আলফা” দেখার অপেক্ষায় আলিয়া ভক্তরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube